চার দশকে আবাসন খাতে আস্থার প্রতীক এসইএল
১৯৮৩ সালে প্রকৌশলী মো. আবদুল আউয়ালের হাত ধরে যাত্রা শুরু করে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)। চার দশকের দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে সততা, বিশ্বস্ততা ও নিরাপত্তার এক নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে। এই দীর্ঘ সময়ে তারা সফলভাবে ২৭৬টি আবাসন ও বাণিজ্যিক প্রকল্প হস্তান্তর করেছে, যা তাদের দীর্ঘস্থায়ী সাফল্যের সাক্ষ্য বহন করে। নানামুখী সেবা ও সব প্রকল্প যথাসময়ে বাস্তবায়নে ক্রেতাদের কাছে বিশ্বস্ত বলে দাবি করেছে এই প্রতিষ্ঠান। যাতে ক্রেতাদের চুক্তি অনুযায়ী নির্ধারিত দামেই প্রাপ্য সুবিধা নিশ্চিত করা যায়।
বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠানটির ৫১টি প্রকল্প নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে ঢাকার বসুন্ধরায় ৬টি, ধানমন্ডি ও মোহাম্মদপুরে ৫টি করে, উত্তরায় ৪টি, মালিবাগ ও মগবাজার এলাকায় ৪টি, ইস্কাটনে ৩টি, জলসিঁড়িতে ১৪টি এবং মহাখালী, গ্রিন রোড, হাতিরপুল ও গেন্ডারিয়ায় একটি করে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়া সাভারে ১টি এবং কুমিল্লায় ৫টি আবাসন প্রকল্প রয়েছে। বাণিজ্যিক চাহিদা পূরণে চলমান রয়েছে ৫টি আধুনিক প্রকল্প। এর মধ্যে মে ২০২৪-এ ‘কর্ণফুলী’ প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং অক্টোবর ২০২৬-এর মধ্যে ‘সুফী স্কয়ার’ প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আধুনিক স্থাপত্যের আইকনিক প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘কর্ণফুলী (মে ২০২৪) এবং বাস্তবায়নাধীন ‘সুফী স্কয়ার’ (অক্টোবর ২০২৬)।
এসইএলের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মদ আবদুর রহমান জানান, গুণগত মান এবং সময়মতো প্রতিশ্রুতি রক্ষা করাই তাদের সাফল্যের মূল ভিত্তি। তিনি বলেন, নান্দনিকতার চেয়ে ভবনের স্থায়িত্ব ও বাসিন্দাদের জীবনের নিরাপত্তাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। কোনো গ্রাহক যেন প্রকল্প হস্তান্তরে বিলম্বের কারণে আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন না হন, সে বিষয়টি প্রতিষ্ঠানটি কঠোরভাবে নিশ্চিত করে। বিশেষ করে বহুতল ভবনের সুরক্ষা, কাঠামোগত ডিজাইন ও ভূমিকম্প–সহনশীলতার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই।’।
নগরায়ণের ঝুঁকি মোকাবিলায় এসইএল আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিচ্ছে। আন্তর্জাতিক মানের ‘এজ’ গ্রিন বিল্ডিং সনদ অর্জনকারী এই প্রতিষ্ঠানটি বৃষ্টির পানি ব্যবস্থাপনা, পয়োবর্জ্য শোধনাগার (এসটিপি) এবং বিদ্যুৎ-সাশ্রয়ী নকশা বাস্তবায়নে কাজ করছে। আধুনিক প্রজন্মের চাহিদা মাথায় রেখে সব প্রকল্পের স্থাপত্যশৈলী ও কাঠামোগত সুরক্ষায় এসইএল নিয়মিত আন্তর্জাতিক মান বজায় রেখে চলেছে। স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ প্রকৌশলীদের নিবিড় তদারকি এবং সেবার নিখুঁত মান বজায় রেখে দেশের আবাসনশিল্পে এসইএল এক সুদৃঢ় ও নির্ভরযোগ্য অবস্থান তৈরি করেছে। বৃষ্টির পানি শোষণ নিশ্চিত করতে খোলা মাটি রাখা, পয়োবর্জ্য শোধনাগার (এসটিপি) বসানো এবং আলো-বাতাসের সর্বোত্তম ব্যবহারে বিদ্যুৎ–সাশ্রয়ী নকশা করা হচ্ছে।

