গাজীপুরে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী-পুলিশ

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানার একটি ভবনের পিন সেকশনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকলে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। কারখানাটির একটি ভবনের ৬ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ভবন ও আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, পূবাইল এবং উত্তরাসহ আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে মোট ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, আগুনের ভয়াবহতা বিবেচনায় ইউনিট সংখ্যা বাড়িয়ে তা নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চলছে। আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

দুপুর দেড়টার দিকে পরিস্থিতি মোকাবিলায় এবং কারখানার আশপাশের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়। অগ্নিনির্বাপক কর্মীদের সহায়তায় কারখানার নিজস্ব সচল পাম্প এবং পার্শ্ববর্তী বসতবাড়ির পাম্প থেকেও পানি সরবরাহ করা হচ্ছে। সর্বশেষ বুধবার দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *