প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা: মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বর্তমান তরুণ প্রজন্মকে ভীতি প্রদর্শন করে স্তব্ধ করে দেওয়ার একটি সচেতন প্রচেষ্টা চলছে। ১৪ অক্টোবর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সিজেপির (ককরোচ জনতা পার্টি) দুই নেতা আশুতোষ ও সৌরভকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি এ কথা বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রের ওপর নিয়মিত আঘাত আসছে। তিনি জানান, বর্তমানে শুধুমাত্র বাংলাতেই প্রায় ১৪ হাজার মানুষ পুলিশি এবং রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়ে রয়েছেন। গণতান্ত্রিক অধিকার আদায়ে অতীতের কঠিন সংগ্রামের কথা স্মরণ করে মমতা বলেন, তাদের প্রজন্ম এবং তার পূর্বসূরিরা দীর্ঘ লড়াইয়ের মাধ্যমেই অধিকার অর্জন করেছিলেন। এই প্রতিকূল সময়ে তরুণ প্রজন্মের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লাখ লাখ তরুণ-তরুণীর দিদি সর্বদা তাদের সঙ্গেই আছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *