নিরাপত্তা ও অপরাধ দমনে চুক্তিবদ্ধ কাতার ও মিসর
আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নতুন পদক্ষেপ নিয়েছে কাতার ও মিসর। মিসরের রাজধানী কায়রোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ তৌফিক নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা এবং দুই দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধি।
বৈঠকের শেষে অপরাধ দমন ও নিরাপত্তা ইস্যুগুলো যৌথভাবে মোকাবেলার অঙ্গীকার নিয়ে উভয় দেশ একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই তথ্য নিশ্চিত করেছেন।

