নেপালে প্রদর্শন বন্ধ আয়ুষ্মান-সারার নতুন সিনেমার

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং অভিনেত্রী সারা আলি খান অভিনীত নতুন সিনেমা ‘উড়তা তীর’ নিয়ে বড় ধরনের ধাক্কা এসেছে। আগামী ২৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, নেপালের প্রেক্ষাগৃহে এটি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্পাই-কমেডি ঘরানার এই ছবিতে বিলাল আহমেদ নামের এক পাকিস্তানি গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। গল্পে একটি দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলে বিলাল। এই অদ্ভুত পরিস্থিতি এবং তা থেকে তৈরি হওয়া নানা ঘটনা ঘিরেই এগিয়েছে ছবির গল্প।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটি গভীরভাবে পর্যালোচনা করেছে। এরপরই বোর্ডের পক্ষ থেকে দেশটির চলচ্চিত্র আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ তোলা হয়। এই পর্যালোচনার ভিত্তিতেই নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অডিও-ভিজ্যুয়াল ও সম্প্রচার বিভাগ সিনেমাটির প্রদর্শনের অনুমতি দেয়নি। এরপর ভুলবশত নিজেকে ভারতীয় গুপ্তচর বলে মনে করতে শুরু করে সে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির জাতীয় চলচ্চিত্র আইন ২০২৬-এর ৮(৩) ধারা লঙ্ঘনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশনার বিষয়টি কাঠমান্ডুর অলোকনগরে অবস্থিত ন্যাশনাল সিনেমা গ্রুপ নেপাল প্রাইভেট লিমিটেডকে সরকারিভাবে অবহিত করা হয়েছে। মুক্তির মাত্র তিন দিন আগে এমন সিদ্ধান্তে নেপালের দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বড় ধরনের আইনি বাধা তৈরি হলো। করণ জোহরের প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। তবে মুক্তির ঠিক আগে নেপালে ছবিটির প্রদর্শন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তবে ছবির কোন দৃশ্য কিংবা বিষয়বস্তু নিয়ে আপত্তি উঠেছে, তা এখনো স্পষ্ট করেনি নেপাল কর্তৃপক্ষ। ফলে ঠিক কী কারণে ছবিটিকে সংশ্লিষ্ট আইনের পরিপন্থী মনে করা হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *