ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকত এলাকার একটি কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার ইউনিটের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন দুপুর সোয়া দুইটার দিকে ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন

  1. ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭)
  2. চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩)
  3. এবং পাঁচ বছরের শিশু ফায়িজান আহম্মেদ।

দুর্ঘটনায় দগ্ধ অবস্থায় ছয়জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) এবং সামিদা (৩২)। মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন এই রিসোর্টে আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেন।

ঘটনার কারণ অনুসন্ধানে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *