আনোয়ারায় সাদ-মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডাকাতির চেষ্টা, আটক ১

আনোয়ারার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সাদ-মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) মধ্যরাতে সংঘটিত এ ঘটনার সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে এক ব্যক্তি আটক হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানের ইনচার্জ এস এম শাজেদুর রহমান জানান, রাত আনুমানিক তিনটার দিকে কয়েকজনকে অবৈধভাবে পার্কে প্রবেশ করতে দেখে নিরাপত্তাকর্মীরা ধাওয়া দেন। পাঁচ-ছয়জনের ওই দলটির মধ্যে জহির (২৮) নামের একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। আটক জহির বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে। এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটায় এ বিষয়ে থানায় একাধিকবার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

এই ধস্তাধস্তির সময় যে তিনজন আহত হয়েছেন তারা হলেন

  1. আটক হওয়া জহির।
  2. নিরাপত্তাকর্মী আলী জিন্নাহ, যার বাড়ি বারখাইন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।
  3. নিরাপত্তাকর্মী উত্তম দত্ত, যিনি আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালগাঁও এলাকার বাসিন্দা।

আহত নিরাপত্তা কর্মী আলী জিন্নাহ জানান, বিকেলে ড্রেনের পাশে পাঁচ-ছয়জনকে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করতে দেখেছিলেন তারা। ঘটনার সময় অস্ত্রধারীরা গাছের টুকরা দিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র ব্যবহার করে। ঘটনাস্থল থেকে দা, কিরিচ ও কাটারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা আটক জহিরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ধস্তাধস্তির সময় জহির এবং পার্কের দুই নিরাপত্তা কর্মী আলী জিন্নাহ (৪৬) উত্তম দত্ত (৫১) আহত হন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *