গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবর, শনিবার বিকেল ৪টা ২২ মিনিটে কারখানাটির ছয়তলা ভবনের নিচতলার স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানিয়েছে, বিকেল ৪টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত সাড়া দেন এবং প্রথম ইউনিটটি বিকেল ৪টা ৩৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।

