গাজীপুরে পোশাক কারখানার কার্টুন গুদামে আগুন

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় অবস্থিত সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে কারখানার শ্রমিক ও স্থানীয়রা প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রাথমিকভাবে কাশিমপুর ডিবিএল মিনি এবং সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে আরও ৪টি ইউনিট যোগ দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। পরে আরও ৪ ইউনিট যোগ দেয়।

ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক এবং কাশিমপুরের সারাব ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনার বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *