চুয়েট উপাচার্যকে ভেতরে রেখেই ভিসি ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ভবনের ভেতরে রেখেই ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। এর আগে, ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। সেই সময়ের মধ্যে তিনি ভবন ত্যাগ না করায় বেলা ১২টার পর ভবনটিকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা করে এই কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, শুধু তালা ঝোলানোই নয়, তারা উপাচার্য ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করারও উদ্যোগ নিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ভবন না ছাড়ার কারণেই এমন কঠোর অবস্থানে যেতে হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *