জেরুজালেমে দূতাবাস স্থাপনের সিদ্ধান্তে কলম্বিয়ার তীব্র নিন্দা কাতারের
জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার বিষয়ে কলম্বিয়ার নেওয়া সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, জেরুজালেমের ঐতিহাসিক এবং আইনি মর্যাদা পরিবর্তনের যে কোনো প্রচেষ্টাকে কাতার প্রত্যাখ্যান করে। বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, অধিকৃত জেরুজালেমে নতুন করে কোনো বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, জেরুজালেমের মর্যাদা নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে বিরোধ চলছে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে।

