দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট সাময়িক স্থগিত

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২১ অক্টোবর রাতের হামলার জেরে যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বড় সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে দাম্মাম ও রিয়াদ রুটে তাদের সব ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে সংস্থাটি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে।

ঘোষণা অনুযায়ী, দাম্মামগামী সব ফ্লাইট ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত। যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলোর নিয়মিত শিডিউল অপরিবর্তিত থাকবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদের যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন বলে জানানো হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *