দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু
দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ২২ অক্টোবরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবরের প্রথম ২১ দিনে সর্বোচ্চ ১২৪ জন মারা গেছেন। এর আগে সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের প্রথম দুই মাসে দুজন করে রোগীর মৃত্যু হয়। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিরার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৫১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্য দিয়ে এ বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে। বর্তমানে সুস্থতার হারও বাড়ছে; গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা ১ লাখ ১২ হাজার ১১১ জন।
সর্বশেষ তথ্যমতে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫০৭ জন ঢাকা বিভাগে চিকিৎসাধীন। এছাড়া চট্টগ্রামে ২৯৪ জন, বরিশালে ২৩১ জন, খুলনায় ২০৬ জন, রাজশাহীতে ১৬২ জন, ময়মনসিংহে ৬০ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।

