বাগেরহাট পাসপোর্ট অফিসে অগ্নিকাণ্ড: বন্ধ সেবা কার্যক্রম
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে সার্ভার কক্ষের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কর্মকর্তারা বিষয়টি প্রথম টের পান। দ্রুত কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। কার্যালয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় সার্ভার কিংবা কম্পিউটারের মতো গুরুত্বপূর্ণ কোনো সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি। তবে কক্ষটিতে থাকা একটি এভিআর (স্বয়ংক্রিয় ভোল্টেজ নিয়ন্ত্রক) যন্ত্র পুরোপুরি পুড়ে নষ্ট হয়ে গেছে। সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেকেই। এভিআর মেশিনটি সংস্কার করতে দেওয়া হয়েছে।
কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ঘটনার সময় লোডশেডিংয়ের পর বিদ্যুৎ আসার মুহূর্তে বৈদ্যুতিক ওভারলোডের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই যান্ত্রিক ত্রুটির ফলে সোমবার পাসপোর্ট সংক্রান্ত ছবি তোলা, আবেদন গ্রহণ ও ডেলিভারিসহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। ফলে অনেক সেবাপ্রত্যাশী বিড়ম্বনার শিকার হয়েছেন। তবে এভিআর যন্ত্রটি দ্রুত মেরামতের জন্য পাঠানো হয়েছে। হাফিজুর রহমান বলেন, ‘মূলত লোডশেডিং শেষে যখন বিদ্যুৎ আসে, তখন লোড অনেক বেশি ছিল।
প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২৫ অক্টোবর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পূজার ছুটি এবং শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির কারণে ওই দিনগুলোতে অফিস বন্ধ থাকবে, যার ফলে গ্রাহকদের বড় কোনো ভোগান্তিতে পড়তে হবে না। যন্ত্রটি মেরামত শেষে ২৫ অক্টোবর, রোববার থেকে পুনরায় সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যন্ত্রটি ঠিক হলে আগামী রোববার থেকে আবার সেবা প্রদান করা যাবে।

