বিদেশে উচ্চশিক্ষার নির্ভরযোগ্য সঙ্গী ইউনিগ্লোবাল
বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে ইউনিগ্লোবাল। ‘কানেক্টিং স্টুডেন্টস টু হায়ার এডুকেশন’ স্লোগান নিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও এর নেপথ্যে রয়েছে ২০০৮ সাল থেকে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল আলম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও ড্যাফোরিল গ্রুপের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন, যা ইউনিগ্লোবালের সেবার মান উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। বর্তমানে প্রায় ৯৯ শতাংশ গ্রাহক সন্তুষ্টি নিয়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। তবে এই যাত্রার ভিত গড়ে উঠেছিল আরও আগে, ২০০৮ সালের মে মাসে। পরবর্তী সময় তিনি ড্যাফোডিল গ্রুপসহ বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর প্রায় দেড় দশকের অভিজ্ঞতাই ইউনিগ্লোবালের সবচেয়ে বড় শক্তি। এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিতে প্রতিষ্ঠানটি দেশ–বিদেশে নানা সম্মাননা পেয়েছে।
ইউনিগ্লোবাল যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত জটিলতায় শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান করে আসছে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি আইসিইএফ (ICEF) এবং ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল এডুকেশনের (EAIE) সদস্যপদ অর্জন করেছে। এছাড়াও এটি দেশে সরকারি অনুমোদিত সংগঠন ‘ফ্যাড-ক্যাব’ (FACDAB)-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। বয়সে নবীন হলেও বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ ও স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ে স্বচ্ছতা ও দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করেছে। শুরু থেকেই ইউনিগ্লোবাল যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, হাঙ্গেরি, গ্রিস, সাইপ্রাস, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া ও চীনের নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ, স্টাডি লোন ও ভিসা আবেদনে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায়ও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির আওতায় ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বহু ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হয়েছে এবং উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে গিয়েছেন, যা একটি চলমান প্রক্রিয়া।
সামাজিক দায়বদ্ধতা থেকে ইউনিগ্লোবাল ‘নলেজ বেজড ইকোনমি ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন থেকে মেধাবী শিক্ষার্থীদের উন্নত বিশ্বের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়েছে। ২০২৯ সালের মধ্যে এই লক্ষ্য বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষা শেষে রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে এবং নিজ এলাকার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। এর লক্ষ্য দেশের প্রতিটি ইউনিয়ন থেকে অন্তত একজন শিক্ষার্থীকে উন্নত বিশ্বে উচ্চশিক্ষার জন্য পাঠানো। এই শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার গড়ে রেমিট্যান্সের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবেন এবং নিজের পরিবার ও আশপাশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন।
যোগাযোগের ঠিকানা ও বিস্তারিত
- কার্যালয়: আর এইচ হোম সেন্টার (স্যুট ৩৪০-৩৪১), লেভেল-৩, ৭৪/বি/১, গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পাশে)
- ফোন: +৮৮ ০২ ২২৩৩১৫১৯০
- মোবাইল: +৮৮০১৯৭৩৯২১১৫৫
- ওয়েবসাইট: www.uniglobal.com.bd
- ফেসবুক পেজ: uniglobalbd

