মিরসরাইয়ে মামলা: কারাগারে জামায়াতের বহিষ্কৃত নেতা সাইদুল

মিরসরাইয়ে নারী শ্লীলতাহানি ও হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় করা মামলায় জামায়াতের যুব বিভাগ থেকে বহিষ্কৃত সাইদুল ইসলামকে (৩৮) কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহতাসিন বিল্লাহ জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৪ মার্চ মিরসরাই পৌরসভার নাজিরপাড়া এলাকার বাসিন্দা সুফিয়া খাতুন নিজ বসতঘরে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিলে সাইদুল বাধা প্রদান করেন। এক পর্যায়ে তিনি সুফিয়া খাতুনের ওপর অস্ত্র নিয়ে হামলা চালান এবং শ্লীলতাহানি করেন। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী নারী সুফিয়া খাতুন সাইদুলসহ অজ্ঞাত পরিচয় আরও ৮ জনকে আসামি করে মিরসরাই থানায় মামলা দায়ের করেন। ঘটনার সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে উপস্থিত হলে সাইদুল ও তার সহযোগীরা তাদেরও ভয়ভীতি প্রদর্শন করেন বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও মিরসরাই থানার উপপরিদর্শক আজিজুল হক লিটন জানিয়েছেন, হত্যাচেষ্টার এই মামলায় সাইদুল ছাড়াও বেশ কয়েকজন জড়িত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী সায়েম হোসেন জানান, এ ঘটনায় এজাহারভুক্ত ৪ জন আসামি আদালতে জামিন প্রার্থনা করেছিলেন। বিচারক শুনানি শেষে তিনজনকে জামিন দিলেও মামলার প্রধান আসামি সাইদুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। তবে ১ নম্বর আসামি সাইদুলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *