মুসলিমবিরোধী স্লোগানের দায়ে ফিফার শাস্তির মুখে স্পেন

গ্যালারিতে দর্শকদের মুসলিমবিরোধী ও বৈষম্যমূলক স্লোগানের খেসারত দিতে হচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ)। এই অপরাধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা স্পেনকে ২০ হাজার মার্কিন ডলার জরিমানার পাশাপাশি পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ১৫ শতাংশ আসন ফাঁকা রাখার নির্দেশ দিয়েছে।

ঘটনাটি ঘটেছিল গত ৩১ মার্চ বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে মিসরের বিরুদ্ধে আয়োজিত প্রীতি ম্যাচ চলাকালে। গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচের প্রথমার্ধের প্রায় ১০ মিনিটের মাথায় একদল সমর্থক ‘যে লাফাবে না, সে মুসলিম’ বলে স্লোগান দিতে শুরু করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও একই আপত্তিকর স্লোগান তোলা হলে স্টেডিয়ামের বড় পর্দায় বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকার জন্য দর্শকদের সতর্ক করা হয়। বার্তাটি প্রচারের পরও গ্যালারির কিছু অংশ থেকে দুয়ো দিতে দেখা যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেও একই স্লোগান শোনা যায়। তবে গ্যালারির কিছু অংশ থেকে এ সময় দুয়ো দেওয়া হয়। আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন।

ঘটনার পর স্প্যানিশ ও মিসরীয় ফুটবল ফেডারেশন যৌথভাবে এর নিন্দা জানালেও ফিফা স্পেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। ফিফা সমর্থকদের এসব স্লোগানকে ‘ইসলামবিদ্বেষী ও বিদেশিবিদ্বেষী’ বলে উল্লেখ করে। অন্যদিকে স্প্যানিশ ফেডারেশন তাদের লিখিত জবাবে এটি বৈষম্যমূলক নয় বলে দাবি করলেও ফিফার শাস্তিমূলক কমিটি তা নাকচ করে দেয়। কমিটি স্পষ্ট জানায়, এই স্লোগান মোটেও নিরীহ ছিল না। ফিফার কমিটি তাদের এ যুক্তি গ্রহণ করেনি। কমিটির পর্যবেক্ষণ, স্লোগানটি নিরীহ ধরনের ছিল না।

ফিফার নির্দেশ অনুযায়ী, পরবর্তী প্রীতি ম্যাচে মূলত দুই গোলপোস্টের পেছনের ১৫ শতাংশ গ্যালারি সাধারণ দর্শকদের জন্য বন্ধ থাকবে। তবে বিশেষ অনুমতি সাপেক্ষে পরিবার, শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী সংগঠনের মতো নির্দিষ্ট শ্রেণির দর্শকদের সেখানে প্রবেশের সুযোগ দেওয়া যেতে পারে। ধারণা করা হচ্ছে আগামী জুনে স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। তবে দলটি উয়েফা নেশনস লিগের ফাইনালে পৌঁছালে কিংবা ইউরো ২০২৮ বাছাইপর্বের সূচি অনুযায়ী এই শাস্তি কার্যকরের সময় পরিবর্তন হতে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *