যেকোনো সংঘাতের জন্য আগের চেয়ে প্রস্তুত ইরান: আইআরজিসি

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার পটভূমিতে যেকোনো ধরনের সামরিক সংঘাতের মুখোমুখি হতে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি তৈরি রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমাদ ভাহিদি। হরমুজ প্রণালিতে প্রতিদিন আক্রান্ত হওয়া জাহাজ ও ট্যাঙ্কারগুলোর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছ। এ প্রেক্ষাপটে ইরান জানায়, প্রণালির চলমান পরিস্থিতির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা সেখানে কোনো ধরনের পরিবর্তন ঘটতে দেবে না। এদিকে তেহরানের কূটনৈতিক ও নীতি-নির্ধারণী মহলে সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের জোর গুঞ্জন চলছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই ওয়াশিংটন কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে। আইআরজিসির সাম্প্রতিক এই বার্তা স্পষ্ট করে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই উত্তপ্ত পরিস্থিতি যেকোনো সময় দুই দেশের মধ্যে সরাসরি এক বড় ধরনের সংঘাতের দিকে মোড় নিতে পারে।

ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির কথা তুলে ধরে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি সমকক্ষ ও সমানুপাতিক সামরিক লড়াই বজায় রাখার মতো পর্যাপ্ত পরিমাণ সর্বাধুনিক অস্ত্র ও প্রযুক্তিগত সামরিক সরঞ্জাম বর্তমানে তাদের বাহিনীর হাতে মজুত রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *