৪২৯ রানের বিশাল লক্ষ্য টপকে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের এক অবিশ্বাস্য ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৪২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতেছে শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে ৪২৯ রান জমা করেও শেষ পর্যন্ত জয় পায়নি ইংলিশরা। ২ উইকেট হাতে রেখে ১ বল বাকি থাকতেই শ্রীলঙ্কা এই অভাবনীয় জয় নিশ্চিত করে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এর চেয়ে বড় রান তাড়ার ঘটনা কেবল একটিই আছে; ২০০৬ সালে অস্ট্রেলিয়ার করা ৪৩৪ রানের লক্ষ্য টপকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে ৪২৯ রান নিয়েও জিততে পারল না ইংল্যান্ড।

ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮ রান।

ইংল্যান্ডের বোলার জশ টাং ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া উইকেট তুলে নিলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। লিয়ানাগে যখন স্ট্রাইকে আসেন, তখন ২ বলে জয়ের জন্য দরকার ৬ রান। টাংয়ের ফুল লেন্থের ডেলিভারিটি লং অফ বাউন্ডারির ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে লিয়ানাগে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত তিনি ২৭ বলে ৬১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন। টাংয়ের ফুল লেন্থে করা ডেলিভারি সোজা তুলে দেন বোলারের মাথার ওপর দিয়ে, লং অফ বাউন্ডারি দিয়ে ছক্কা।

শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন টপ অর্ডার ব্যাটাররা। চারে নামা পবন রত্নায়েকে ১০৬ বলে ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। এছাড়া ওপেনার আভিস্কা ফার্নান্দো ও দাসুন শানাকা দুজনেই সমান ৯৭ রান করে আউট হন। লিয়ানাগের শেষ মুহূর্তের ওই ছক্কার পর শ্রীলঙ্কার পুরো ড্রেসিংরুম মাঠের ভেতর ছুটে আসে, যা ছিল নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের এক বাধভাঙা উল্লাস।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *