কোম্পানীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে দুই পক্ষের মধ্যে সৃষ্টি হওয়া ঝগড়া থামাতে গিয়ে আশিক মিয়া (৬০) নামে এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে নিহতের নিজ গ্রামে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণে নিহতের ছেলে সায়েম আহমদ জানান, তাঁর চাচাতো ভাই সবুজ আহমদের মেয়ে মাইশা বেগম নদীতে গোসল করতে গেলে স্থানীয় দুদু মিয়া তাঁকে বাধা প্রদান করেন এবং একপর্যায়ে গায়ে হাত তোলেন। খবর পেয়ে মাইশার বাবা সবুজ মিয়া সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা ও একপর্যায়ে রক্তক্ষয়ী মারামারি শুরু হয়ে যায়।

মারামারি চলাকালে আশিক মিয়া পরিস্থিতি শান্ত করতে দুই পক্ষের মাঝখানে যান। এ সময় সংঘর্ষকারীদের এলোপাতাড়ি কিল-ঘুষিতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আশিক মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, সংঘর্ষ মেটাতে গিয়ে এক ব্যক্তির প্রাণহানির খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তিনি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই ঘটনার বিস্তারিত কারণ জানা সম্ভব হবে। নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *