দুইদিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

এলপি গ্যাস ব্যবসায়ীদের ওপর চলমান হয়রানির প্রতিবাদে দেশজুড়ে আগামী ১৫ ও ১৬ অক্টোবর এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান এই কর্মসূচির কথা জানান। এই ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশের সব এলপিজি গ্যাসের দোকান ও বিপণনকেন্দ্র বন্ধ থাকবে।

এর আগে গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দাম নির্ধারণ করে। নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে। তবে বাজার ঘুরে দেখা গেছে, বিইআরসি নির্ধারিত এই মূল্যে অনেক স্থানেই সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়।

About The Author

One thought on “দুইদিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *