গাজায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৬ মৃত্যু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টার ব্যবধানে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার নিশ্চিত করেছে। এই নতুন হতাহতের ঘটনায় যুদ্ধ শুরুর পর থেকে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৬৯ জনে, যার বিপরীতে আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন। এর আগে ১০ অক্টোবরের হিসাব যাচাই-বাছাই করে নিহতের তালিকায় আরও ৬৭ জনের তথ্য নতুন করে যুক্ত করা হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৬৯ জনে। মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবরের হালনাগাদের পর নিহতদের নথি যাচাই-বাছাই ও নিশ্চিত করার মাধ্যমে আগের হিসাবে আরও ৬৭ জনের মৃত্যুর তথ্য যুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১১ অক্টোবর তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রাণহানি থামেনি। যুদ্ধবিরতি-পরবর্তী এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় ১ হাজার ৫১১ জন নিহত এবং ৫ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে আরও ৮৩৮ জনের মরদেহ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *