আজ মহানবমী: দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। পাঁচ দিনব্যাপী আয়োজনের চতুর্থ দিনটি উদযাপিত হচ্ছে বিশেষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে। মহানবমীর পূজা ও বিশেষ আরাধনার মাধ্যমে মণ্ডপে মণ্ডপে ভক্তদের প্রার্থনা চলছে। এ দিনের বিশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে দেবী দুর্গার বিদায়ের ক্ষণগণনা শুরু হয়। নবমী তিথিতে দেবী দুর্গার মহাআরতি, বলিদান ও নবমী হোমের আয়োজন করা হয়। উৎসবের আনন্দের পাশাপাশি দেবীর বিদায়ের অপেক্ষায় মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়বে বিষাদের সুর।

শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, মহানবমীতে ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবীর পূজা করার রীতি পালন করা হয়। এর আগে, অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির শুরুর প্রথম ২৪ মিনিট মিলিয়ে যে সময়কাল, তাকে সন্ধিপূজার মাহেন্দ্রক্ষণ হিসেবে ধরা হয়। এই সন্ধিপূজায় ১০৮টি মাটির প্রদীপ প্রজ্বলন এবং ১০৮টি পদ্মফুল দেবীর চরণে অর্পণ করে বিশেষ প্রার্থনা করা হয়। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির শুরুর প্রথম ২৪ মিনিটের মধ্যবর্তী সময়কে সন্ধিক্ষণ বলা হয়। পূজা শেষে ভক্তরা অঞ্জলি নিবেদন করবেন এবং প্রসাদ বিতরণ করা হবে। হিন্দুশাস্ত্র অনুযায়ী, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর ও তার তিন যোদ্ধা চণ্ড, মুণ্ড এবং রক্তবীজকে বধ করেন। এরপর কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা।

উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে আগামীকাল বুধবার, ২১ অক্টোবর। ওইদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিক ইতি টানা হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *