সাজেকে ফের অনির্দিষ্টকালের পর্যটন সড়ক অবরোধের ডাক

প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় এবং দাবি আদায় না হওয়ার প্রেক্ষাপটে সাজেক পর্যটন সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়েছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি পালন করা হবে। দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

বুধবার সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার স্বাক্ষর করা এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে শারদীয় দুর্গাপূজা ও বাঘাইহাট-মাচলংবাজার পূজা উদযাপন কমিটির অনুরোধে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়েছিল। এর আগে বাঘাইহাট ও মাচলংবাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিষয়টি বিবেচনা করে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর সড়কটিতে অবরোধ শুরুর পর স্থানীয় প্রশাসন সশস্ত্র গোষ্ঠীগুলোকে সরাতে ৪৮ ঘণ্টার আলটিমেটামসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছিলে। তবে প্রশাসন সেই শর্ত রক্ষা করতে ব্যর্থ হওয়ায় ১৫ অক্টোবরও অবরোধ পালিত হয়েছিল। এতে বলা হয়, ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করা হলে এদিন বিকালে স্থানীয় প্রশাসন সেখানে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাব।

অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা ও সন্ত্রাসীদের উৎপাত বন্ধ না হওয়া পর্যন্ত পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যে এলাকা ছাড়ার অনুরোধ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, লাশবাহী গাড়ি, জরুরি ওষুধপত্র ও সংবাদপত্র বহনকারী এবং সাংবাদিকদের বাহন এই অবরোধের আওতামুক্ত থাকবে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা বজায় রাখতে এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *