না ফেরার দেশে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। শনিবার, ২৪ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিকতা ও রাজনীতিতে দীর্ঘ কর্মময় জীবনের অধিকারী শফিকুর রহমান দেশের গণমাধ্যম অঙ্গনে একজন পরিচিত মুখ ছিলেন।

তিনি ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ মেয়াদে পরপর দুইবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতির মাঠেও তিনি ছিলেন বেশ সক্রিয়। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ৩ জানুয়ারি ২০১৯ থেকে ৬ আগস্ট ২০২৪ পর্যন্ত তিনি জাতীয় সংসদে ফরিদগঞ্জবাসীর প্রতিনিধিত্ব করেন।

মুহম্মদ শফিকুর রহমান ১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সম্ভ্রান্ত মিয়াজী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাজীবনে ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯৬৫ সালে ফরিদগঞ্জ আলিয়া মাদরাসা থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জনের পর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *