সৌদির ইয়ানবু ও তায়েফে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত
সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের দুটি শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মদিনা অঞ্চলের উপকূলীয় শহর ইয়ানবু এবং মক্কার পাহাড়ি শহর তায়েফের দিকে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সফলভাবে প্রতিহত করা হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি। তিনি জানান, হুথি মিলিশিয়াদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নির্দিষ্ট শহর দুটির দিকে অগ্রসর হচ্ছিল, যা মাঝপথেই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানায়নি সামরিক জোট। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জোট।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘সরকারি বাহিনীকে’ সহায়তা প্রদানের লক্ষ্যে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগের বছর অর্থাৎ ২০১৪ সাল থেকেই ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির বড় একটি অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। সৌদি আরবের বিভিন্ন জ্বালানি স্থাপনা ও বিমানবন্দরে হামলাসহ নানা কারণে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের এই সংঘাত ও উত্তেজনা নিরসনে কোনো কার্যকর সমাধান এখনো অধরা রয়ে গেছে। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির আরও কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণ করছেন হুথিরা।

