ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে শক্তিশালী দাবি

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া দাবি করেছেন, গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময়কার পরিস্থিতির চেয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেক বেশি শক্তিশালী। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরামি-নিয়া জানান, সামরিক ইউনিটগুলোতে আধুনিক সরঞ্জাম যুক্ত করা হয়েছে। এর ধারাবাহিকতায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বাহিনী বেশ কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়। একই সঙ্গে নতুন কর্মপরিকল্পনা ও কৌশল গ্রহণ করে তা পুরোপুরি বাস্তবায়ন করেছে আকাশ প্রতিরক্ষা বাহিনী।

বিভিন্ন সামরিক ইউনিটের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে তিনি উল্লেখ করেন, গত কয়েক মাসে ইরানের সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিমানবাহিনী যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *