হাসিনার পথেই হাঁটছে বর্তমান সরকার: জামায়াত আমির
দেশের মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি, বরং বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ স্থায়ী রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান সরকার শেখ হাসিনা সরকারের পথেই হেঁটে চলেছে এবং এভাবে চলতে থাকলে তাদের পরিণতিও হাসিনার মতোই হবে। এ সরকার গণভোটকে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। গাজীপুরের উচিং শহীদ আব্দুল মালেক মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সরকারে সময়ে বৈষম্যের নতুন মাত্রা যোগ করেছেন। শিক্ষাঙ্গনে গত সরকারের মতো দলীয়করণ, লুটতরাজ, উন্নয়ন মূলক কর্মকাণ্ডে ভাগ বসাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে একনায়কতন্ত্রের হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা ন্যস্ত হয়েছে। এর বিপরীতে জনগণ মনে করে জামায়াতে ইসলাম একমাত্র নিরাপত্তার স্থল।
১৬ অক্টোবর শুক্রবার সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন।
সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, গত নির্বাচনের আগে একটি দল প্রচার করেছিল যে নির্বাচন শেষ হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অথচ সাধারণ মানুষের আসল দাবি ছিল একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। ২০২৪ সালে জামায়াতে ইসলামী ও তরুণ সমাজের মূল প্রত্যাশা ছিল একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারপূর্ণ বাংলাদেশ গড়া, কিন্তু সেই লক্ষ্য এখনো অর্জিত হয়নি। অথচ বর্তমানে সমস্যা দ্বিগুণ হারে বেড়েছে।
ইসলামিক জীবনবিধান ও দাওয়াতের প্রসঙ্গ টেনে রুকনদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, সুরা কালাম বুকে ধারণ করে ইসলামী চেতনায় সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। কেবল তলোয়ার বা শক্তির জোরে ইসলাম কায়েম হয়নি, বরং রাসুল (সা.)-এর মহান আচরণের প্রতি আকৃষ্ট হয়ে বিদায়ী হজে ১ লাখ ২০ হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দাসত্ব করাই মানবজীবনের মূল উদ্দেশ্য। রাসুলের আচরণে আকৃষ্ট হয়ে বিদায়ী হজে ১ লাখ ২০ হাজার অমুসলিম মুসলিম হয়েছেন।
মুসলিম বিশ্বের বিদ্যমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, নিজেদের মধ্যে ঐক্য না থাকা এবং সৌদি আরবসহ বিভিন্ন দেশে রাসুল (সা.)-এর আদর্শ উপেক্ষা করার কারণেই আজ পুরো মুসলিম বিশ্ব বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে।

