কাতারে বাংলাদেশি কর্মী ফখরুল ইসলামকে সম্মাননা জানালেন পৌরসভা মন্ত্রী
কাতারের পৌরসভামন্ত্রী আবদুল্লাহ বিন হামাদ বিন আবদুল্লাহ আল আত্তিয়াহ-এর কাছ থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেছেন বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদু। সিলেটের কানাইঘাট উপজেলার ৮ নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের বাখাইরপাড় গ্রামের বাসিন্দা ফখরুল দীর্ঘ সময় ধরে কাতারের পৌরসভা মন্ত্রণালয়ের পরিচ্ছন্নতা বিভাগে দায়িত্ব পালন করছেন। তার বাবার নাম লাল মিয়া। ফখরুল ইসলামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৮ নং ঝিঙ্গাবাড়ি ই্উনিয়নের ২ নং ওয়ার্ডের বাখাইরপাড় গ্রামে।
সম্মাননার প্রেক্ষাপট
সম্প্রতি কাতারে আয়োজিত পরিবেশ বিষয়ক সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী মঞ্চে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ফখরুল। তার সুমধুর তেলাওয়াত উপস্থিত দর্শক ও অতিথিদের গভীরভাবে মুগ্ধ করে। এই বিশেষ অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ তাকে সরাসরি মন্ত্রীর মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। কাতার পৌরসভা মন্ত্রণালয়ের কর্মীদের প্রচেষ্টা ও প্রতিভার স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
- কর্মীদের নিজস্ব দক্ষতা ও প্রতিভা তুলে ধরতে উৎসাহিত করা।
- মন্ত্রণালয়ের বিভিন্ন সরকারি অনুষ্ঠানে কর্মীদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি।
- প্রবাসে কর্মরত বাংলাদেশি কর্মীদের অর্জন ও দক্ষতার যথাযথ মূল্যায়ন।
কাতারের পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত একজন বাংলাদেশি কর্মী হিসেবে এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে নিজের প্রতিভা তুলে ধরে মন্ত্রীর কাছ থেকে সম্মাননা পাওয়া ফখরুল ইসলাম দুদুর জন্য যেমন বড় অর্জন, তেমনি প্রবাসী বাংলাদেশিদের জন্যও এটি বিশেষ আনন্দের খবর।

