পাকিস্তানের কুররামে অনুপ্রবেশের চেষ্টায় ১২ সন্ত্রাসী ও সেনা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত ১০ অক্টোবর একদল ‘ফিতনা আল খারিজি’ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অনুপ্রবেশকারীদের সহায়তায় আফগান তালেবানের সীমান্ত চৌকি থেকেও গুলি চালানো হয়। রোববার প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গত ১০ অক্টোবর আফগানিস্তান থেকে একদল ‘ফিতনা আল খারিজি’ আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে অভিযান চালায়।

নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১২ জন খারিজি ও আফগান তালেবান সদস্য নিহত হয়েছে। এই গোলাগুলির ঘটনায় পাকিস্তানের একজন সেনা সদস্যও প্রাণ হারান। নিহত সেনাসদস্য গিলগিট-বালতিস্তানের ঘিজার জেলার বাসিন্দা ছিলেন। আইএসপিআর দাবি করেছে, এই ঘটনা প্রমাণ করে যে আফগান ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে আফগান তালেবান সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এসময় এক পাকিস্তানি সেনাও নিহত হন।

উল্লেখ্য যে, এই ঘটনার দুই দিন আগেই খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় অপর এক অভিযানে সাতজন খোয়ারিজ সন্ত্রাসী নিহত হয়েছিলেন। ধারাবাহিকভাবে ঘটে যাওয়া এসব সীমান্ত পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *