ভোলায় দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলার দৌলতখানে পুলিশের বিশেষ অভিযানে এক মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চরপাতা ভবনসংলগ্ন সড়ক থেকে রাজিব মাঝি (৩১) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি একই ইউনিয়নের মৃত শাহজাহান মাঝির ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন রাজিব মাঝি (৩১)।

অভিযানকালে পুলিশ তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং একটি নিষিদ্ধ রুপালি রঙের সুইজগিয়ার উদ্ধার করে। জব্দকৃত আলামতসহ তাকে থানায় নিয়ে আসা হয়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *