হঠাৎ ঢাকায় সংক্ষিপ্ত সফরে আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

পরিকল্পনা অনুযায়ী ১৮ অক্টোবর ভুটানের থিম্পু সফরে যাচ্ছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে সেখানে সরাসরি বিমান চলাচলের সুযোগ না থাকায় যাত্রাপথে তিনি বাংলাদেশে স্বল্প সময়ের জন্য ট্রানজিট নিতে পারেন। সংস্থাপ্রধানের এই সম্ভাব্য সংক্ষিপ্ত আগমনকে কেন্দ্র করে বাফুফের প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

ইমিগ্রেশন ও অন্যান্য সার্বিক আনুষ্ঠানিকতা যেন দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বৈঠক করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। ফিফা প্রধান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি জোনে অবস্থান করলে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহসভাপতিরা।

এর আগে ইন্দোনেশিয়ায় আয়োজিত ফিফা আসিয়ান কাপ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ সংস্থাটির সভাপতির সঙ্গে বৈঠক করেছিলেন। ইনফান্তিনো রোববার ঢাকায় পা রাখলে বাফুফে সভাপতির সঙ্গে আবারও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *