মদিনায় খেজুর বাগানে বজ্রপাতে সাতকানিয়ার যুবকের মৃত্যু

সৌদি আরবের মদিনায় খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) মাগরিবের আগমুহূর্তে মদিনা শহরের আল-উলা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আবু বকর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য হাতিয়ার কুল এলাকার ফরিদুল আলমের ছেলে। সৌদি আরবের মদিনায় খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামে চট্টগ্রামের সাতকানিয়ার এক প্রবাসী মারা গেছেন।

আবু বকরের চাচা মো. বেলাল উদ্দিন জানান, সাড়ে চার বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমান আবু বকর। মদিনার আল-উলায় একটি খেজুর বাগানে কাজ করতেন তিনি। রোববার রাতে পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছায়। দুই ভাই ও দুই বোনের মধ্যে আবু বকর ছিলেন তৃতীয়। বাগানে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আবু বকরের চাচা মো. বেলাল উদ্দিন জানান, সাড়ে ৪ বছর আগে সৌদি আরব গিয়েছিল আবু বকর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *