সীতাকুণ্ডে লরিচাপায় ৫ যাত্রী নিহত, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি বলেন, লরি চাপায় ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী শাপলা পরিবহণের একটি বাস কুমিরা এলাকায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এ সময় বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর দ্রুতগতির একটি লরি উঠে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে শাপলা পরিবহণের একটি বাসে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিল তারা। পথে কুমিরায় বাসে ত্রুটি দেখা দিলে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *