প্রয়াত ডিজাইনার রোহিত বালকে শ্রদ্ধা জানালেন সোনম কাপুর
ভারতীয় ফ্যাশনজগতের প্রভাবশালী ডিজাইনার রোহিত বাল ২০২৪ সালের নভেম্বরে ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর অনন্য নকশাশৈলী ও সৃষ্টিশীলতা আজও ফ্যাশনপ্রেমীদের মাঝে সমাদৃত।
প্রয়াত এই ডিজাইনারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী সোনম কাপুর সম্প্রতি নিজের ফেসবুক পেজে রোহিত বালের নকশা করা পোশাকে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেছেন। মূলত তাঁর সৃষ্টিশীল কাজের প্রতি ভালোবাসা থেকেই সোনম এমন উদ্যোগ নিয়েছেন।

