সীতাকুণ্ডে লরিচাপায় প্রাণ গেল নারী-শিশুসহ ৫ জনের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী ও বাসযাত্রীদের চাপা দিলে শিশু ও নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটের দিকে ছোট কুমিরার রয়েল সিমেন্ট গেট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অন্তত আটজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। সীতাকুণ্ডে লরিচাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় অন্তত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিস জানিয়েছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে থেমে যায়। গাড়ি মেরামতের কাজ চলায় যাত্রীরা নেমে রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। এ সময় একই অভিমুখে আসা একটি বেপরোয়া লরি দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *