পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী

পিরোজপুরে সম্প্রতি এক ব্যক্তির দাফন নিয়ে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা তদন্তের জন্য দুই সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কমিটির দায়িত্বে রয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে নির্বাহী পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে পিরোজপুরের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। তদন্ত কমিটি নিরপেক্ষভাবে পুরো বিষয়টি খতিয়ে দেখবে এবং এই ঘটনার সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মী জড়িত আছেন কি না, তা যাচাই করবে। দলটির পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীদের এই তদন্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *