বিগ বস বাংলার নতুন প্রতিযোগী অভিনেত্রী সৃজলা গুহ
মুম্বাইয়ে প্রায় পাঁচ বছর মডেলিংয়ের অভিজ্ঞতা রয়েছে সৃজলা গুহর। ‘মন ফাগুন’ ধারাবাহিকে পিহু চরিত্রে অভিনয় করে তিনি দর্শক মহলে পরিচিতি পান। ব্যক্তিগত জীবনে আট বছরের প্রেমের সম্পর্ক থেকে বিচ্ছেদ, ইনস্টাগ্রামে খোলামেলা ছবি প্রকাশ কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেলি ডান্সের কারণে বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন তিনি। এবার নতুন পরিচয়ে বিগ বস বাংলা সিজন ৩-এর অন্যতম প্রতিযোগী হিসেবে লড়ছেন এই অভিনেত্রী।

