মানিক পশারী ভুয়া মুক্তিযোদ্ধা, দাবি পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধার
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা। তাদের অভিযোগ, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার প্রতিদান হিসেবে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছিল।
গত ২৪ অক্টোবর মানিকের মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও দাফন নিয়ে এলাকায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করার পর এখন এ বিষয়ে মুখ খুললেন স্থানীয় দুই মুক্তিযোদ্ধা।

