১৮ শতাংশ মুনাফা বাড়ল আইডিএলসি ফাইন্যান্সের

দেশের অন্যতম শীর্ষ ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের মুনাফায় বড় উল্লম্ফন দেখা দিয়েছে। গত বছরের তুলনায় প্রতিষ্ঠানটির মুনাফা প্রায় ১৮ শতাংশ বা ৩১ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে প্রতিষ্ঠানটি মোট ২০৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭৬ কোটি টাকা।

আর্থিক বিবরণী বিশ্লেষণে দেখা যায়, মূল ব্যবসা থেকে অর্জিত আয়ের তুলনায় বিনিয়োগ খাতের আয় মুনাফা বাড়াতে বড় ভূমিকা রেখেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে ঋণের সুদ বাবদ আইডিএলসির আয় হয়েছে ১ হাজার ২৬৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ২২১ কোটি টাকা। অর্থাৎ এই খাতে আয় বেড়েছে ৪৭ কোটি টাকা। তবে একই সময়ে আমানত ও ঋণ সংগ্রহের খরচ ৭০ কোটি টাকা বেড়েছে। তবুও বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য আয়ের সুবাদে সামগ্রিক মুনাফা ইতিবাচক অবস্থানে রয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে বিনিয়োগ থেকে প্রতিষ্ঠানটি আয় করেছে ৩৫৩ কোটি টাকা, যেখানে গত বছর একই সময়ে এই আয় ছিল ২৬০ কোটি টাকা। অর্থাৎ বিনিয়োগ থেকে আয় এক বছরের ব্যবধানে ৯৩ কোটি টাকা বেড়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *