তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নতুন এমডি নিয়োগের সিদ্ধান্ত

দেশের রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন মুখ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি দিয়ে এই মনোনয়নের বিষয়টি অবগত করেছে। মনোনীত এই তিনজনকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করতে পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম জনতা ব্যাংকের এমডি, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা বেসিক ব্যাংকের এমডি এবং যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। এই তিন ব্যাংক ছাড়াও বিডিবিএল ও রূপালী ব্যাংকের এমডি পদে বর্তমানে কোনো নতুন নিয়োগের ঘোষণা দেওয়া হয়নি।

পাশাপাশি সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খানের ব্যাপারেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তার অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি আরও এক বছর সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *