লেবাননের বিদ্যুৎ সংকট কাটাতে কাতারের সহায়তার প্রতিশ্রুতি

লেবাননের ভেঙে পড়া জ্বালানি খাতকে চাঙ্গা করা এবং দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র বিদ্যুৎ সরবরাহ সংকট নিরসনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কাতার। বৈরুত সফরকালে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি জানান, দুই দেশ জ্বালানি খাতে সহযোগিতার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে লেবাননের জ্বালানি সংকট মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর সমাধান খুঁজে বের করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাতারের প্রধানমন্ত্রী আরও জানান, লেবাননের সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ প্রকল্প নিয়ে দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছিল। বহু বছরের পুরনো এই প্রস্তাবিত উদ্যোগটি এখন বাস্তবায়নের পথে। যদিও এই প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা এবং কাজ শুরুর সুনির্দিষ্ট সময়সূচি সম্পর্কে এখনই কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে কাতারের এই সহায়তা লেবাননের মানুষের জন্য দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকট দূর করতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি পুরোনো একটি উদ্যোগ হলেও এখন বাস্তবায়নের মুখ দেখতে যাচ্ছে।

জ্বালানি সম্পদে সমৃদ্ধ কাতারের এই প্রতিশ্রুতি লেবাননের বিদ্যুৎ অবকাঠামো পুনর্গঠনে বড় ভূমিকা রাখতে পারে। দেশটি বর্তমানে চরম অর্থনৈতিক অস্থিরতা ও জ্বালানি ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। ডন-এর তথ্যানুযায়ী, উভয় দেশের নেতৃত্বের মধ্যে এই ঐকমত্য দেশটির জ্বালানি খাতে স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *