নিউইয়র্কে যৌন নিপীড়নের ভুক্তভোগীদের ৮০ কোটি ডলার ক্ষতিপূরণ ঘোষণা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যাথলিক গির্জার যাজকদের হাতে নিপীড়নের শিকার প্রায় ১ হাজার ৩০০ জন ভুক্তভোগীকে ৮০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে গির্জার প্রশাসনিক কর্তৃপক্ষ। দীর্ঘ আইনি আলোচনা ও সমঝোতার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

