নিউইয়র্কে যৌন নিপীড়নের ভুক্তভোগীদের ৮০ কোটি ডলার ক্ষতিপূরণ ঘোষণা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দীর্ঘ সময় ধরে চলা যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগী প্রায় ১ হাজার ৩০০ জনকে ৮০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একমত হয়েছে গির্জার প্রশাসনিক কর্তৃপক্ষ। দীর্ঘ আলোচনার পর সম্পন্ন হওয়া এই সমঝোতা অনুযায়ী, প্রত্যেক ভুক্তভোগী কমপক্ষে ২ লাখ ৫০ হাজার ডলার করে পাবেন। নিপীড়নের গভীরতা ও পরিস্থিতির ওপর ভিত্তি করে কোনো কোনো ভুক্তভোগী এর চেয়েও বেশি অর্থ সহায়তা পেতে পারেন বলে জানা গেছে। যৌন নিপীড়ন নিয়ে দীর্ঘদিনের কেলেঙ্কারি।
দ্য নিউইয়র্ক টাইমস জানায়, নিউইয়র্কের আর্চডায়োসিসের বিরুদ্ধে দায়ের করা বিপুল সংখ্যক অভিযোগের নিষ্পত্তির লক্ষ্যে এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্চবিশপ যাজকদের উদ্দেশে পাঠানো এক বার্তায় উল্লেখ করেছেন যে, এই সমঝোতা ভুক্তভোগীদের মানসিক স্বস্তি ও পুনর্মিলনের ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে গির্জা এখন পুনরায় ধর্মীয় প্রচার, অসুস্থদের সেবা প্রদান এবং অসহায় ও দরিদ্রদের সহায়তায় সম্পূর্ণ মনোযোগ দিতে পারবে। আর্চডায়োসিসের সংবাদমাধ্যমে প্রকাশিত এক ইমেইলে যাজকদের উদ্দেশে দেওয়া বার্তায় নিউইয়র্কের আর্চবিশপ বলেন, ‘ঈশ্বরের কৃপায় আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে নিপীড়নের শিকার ব্যক্তিদের কিছুটা হলেও মানসিক স্বস্তি ও পুনর্মিলনের সুযোগ করে দিতে পারব।’। তিনি আরো বলেন, এই সমঝোতার ফলে আর্চডায়োসিস আবারও সুসমাচার প্রচার, অসুস্থদের সেবা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অপরিচিতদের স্বাগত জানানো এবং শিশুদের শিক্ষাদানের কাজে পুরো মনোযোগ দিতে পারবে। কোনো কোনো ক্ষেত্রে অভিযুক্ত যাজকদের দেওয়ানি কর্তৃপক্ষকে না জানিয়ে অন্য জায়গায় বদলি করা হয়েছিল।
ভুক্তভোগীদের আইনজীবী জেফ অ্যান্ডারসন এই সমঝোতাকে ন্যায়বিচারের পথে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীদের দৃঢ় সাহস ও ত্যাগের ফলেই এই দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এটি যুক্তরাষ্ট্রে ক্যাথলিক গির্জার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সমঝোতার ঘটনা। এর আগে ২০২৪ সালে লস অ্যাঞ্জেলেসের আর্চডায়োসিস ৮৮ কোটি ডলারের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিল। এছাড়া এ বছর জুন মাসে সান ফ্রান্সিসকোর আর্চডায়োসিস ৫৩০ জনের সাথে ৩৯ কোটি ৫০ লাখ ডলারের একটি নিষ্পত্তি চুক্তি করেছে। এই সমঝোতার মধ্য দিয়ে বাদীপক্ষের আইনজীবীদের সঙ্গে কয়েক বছর ধরে চলা আলোচনা শেষ হওয়ার পথে।
উল্লেখ্য যে, ২০০০-এর দশকের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ক্যাথলিক গির্জাগুলো বড় ধরনের যৌন নিপীড়নের কেলেঙ্কারির মুখে পড়ে আসছে। যুক্তরাষ্ট্রের ক্যাথলিক গির্জা ২০০০-এর দশকের শুরুর দিক থেকে যৌন নিপীড়নসংক্রান্ত একের পর এক কেলেঙ্কারির মুখে রয়েছে।
বিভিন্ন অনুসন্ধানে বেরিয়ে আসে, দশকের পর দশক ধরে যাজকদের হাতে হাজারো শিশু নির্যাতনের শিকার হয়েছে।
অনেক ক্ষেত্রে গির্জার প্রভাবশালী নেতারা এসব অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং অভিযুক্তদের বিচারের মুখোমুখি না করে গোপনে অন্যত্র বদলি করেছেন। দীর্ঘ আইনি বিচারপ্রক্রিয়া এড়াতে বর্তমানে বিভিন্ন অঞ্চলের গির্জা কর্তৃপক্ষ বড় অঙ্কের ক্ষতিপূরণ প্রদানের পথ বেছে নিচ্ছে।

