দেশে ফিরলে ন্যায়বিচারের মুখোমুখি হবেন শেখ হাসিনা: উপদেষ্টা জাহেদ

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তাকে কোনো ধরনের মবের মুখোমুখি হতে হবে না বলে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, শেখ হাসিনা ফিরলে তিনি ন্যায়বিচার পাবেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জাহেদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরে ন্যায়বিচার ফেস করবেন। তিনি কোনো বেআইনি পরিস্থিতির শিকার হবেন না। সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে উপদেষ্টা বলেন, আমরা যাকে চাই তিনি আসবেন, আমরা এতে খুশি। তাকে আমাদের ধরেবেঁধে আনার প্রয়োজন নেই। এছাড়া তিনি উল্লেখ করেন যে, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ন্যায়বিচার করেননি, কিন্তু বর্তমান সরকার তাকে ন্যায়বিচার প্রদান নিশ্চিত করবে।

তবে শেখ হাসিনা আসলেই দেশে ফিরবেন কি না, তা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, এ বিষয়ে আলোচনা চলমান থাকবে। তিনি শেখ হাসিনাকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করে জানান, দেশে ফেরার পর আইন অনুযায়ী যা হওয়ার তা-ই ঘটবে। সবশেষে তিনি বলেন, শেখ হাসিনা যদি দেশে আসেন, তবে তাকে স্বাগত জানানো হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *